মালদা

প্রকাশ্য দিবালোকে জমির মাটি উধাও প্রতিবাদ করলে প্রাননাশের হুমকি,আতঙ্কে চাষিরা

প্রকাশ্য দিবালোকে জমির মাটি উধাও প্রতিবাদ করলে প্রাননাশের হুমকি। আতঙ্কে চাষিরা। ঘটনাটি মালদা থানার বিস্তৃর্ণ এলাকায়। এই মাটি কাটার ফলে জমিতে ধস নেমে ফসলের ক্ষতির আশঙ্কা চাষীদের। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার কৃষকরা। ঘটনায় উঠে এসেছে বেশকিছু জমি মাফিয়ার নাম অমিয় লালু, সামসের আলি, মঞ্জুর আলি, সেলাউল হক।   
           

        পুরাতন মালদার রসিলাদহ, সুজাপুর, মোরগ্রাম ও ভাটরার বিল সহ বিস্তৃর্ণ এলাকা কৃষিপ্রধান এলাকা বলে পরিচিত। এলাকার মানুষের মুল জীবিকা কৃষিকাজ। বেশ কিছুদিন ধরে ওই সব এলাকায় দৌরাত্ম শুরু হয়েছে মাটি মাফিয়াদের। জমির মালিকদের ভুল বুঝিয়ে কাজ না হলে ভয় দেখিয়ে মাটি কিনে নিচ্ছে মাফিয়ারা। ফলে প্রকাশ্য দিবালোকে জমির মাটি ট্রাক্টরে করে চলে যাচ্ছে ইঁট ভাটায় বা পুকুর ভরাটের কাজে। সরকারী কর ফাঁকি দিয়ে স্বল্প টাকায় মাটি কিনে মোটা মুনাফা কামাচ্ছে একদল মাটি মাফিয়ারা। বেআইনী ভাবে দেদার মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে জমির চরিত্র। এমনকি পাশের জমিতে ধস নামার আশঙ্কা তৈরী হয়েছে। আর এর প্রতিবাদ করতে গেলে চাষীদের মিলছে প্রান নাশের হুমকি। স্থানীয় জমির মালিকের বক্তব্য প্রশাসনকে বার বার জানিয়েও কোন লাভ হয়নি। প্রশাসনের সাথে মাফিয়াদের যোগসাজসের আশঙ্কা প্রকাশ করেন তারা। 
                  

        মাটি কেটে নিয়ে যাওয়ার সময় মাটি কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন করতেই চটে যান ক্ষিপ্ত হয়ে ওঠে ট্রাক্টর চালক। সাধারন মানুষ এমনকি সংবাদ মাধ্যমকেও তার চোখ রাঙানীর স্বীকার হতে হয়। এদিকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে মন্তব্য পুরাতন মালদা ভুমি সংস্কার আধিকারীক সুশান্ত চক্রবর্তী। 
                     

        দিনের আলোও উধাও হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির মাটি। কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে এই কার্যকলাপ। ইতিপূর্বে বহুবার অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পরেও টনক নরেনি ব্লক ও প্রশাসনিক কর্তাদের। পুরাতন মালদার ঘটনা তারই প্রমান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/yc_sl91UZlw